ওজন কমানো থেকে হজমশক্তি উন্নতি— উপকারি ৫ ঘরোয়া পানীয়- ১ঝলক

আমাদের প্রতিদিনের রান্নাঘরে থাকা সাধারণ কিছু মসলা— যেমন হলুদ, মেথি, জিরা বা দারুচিনি— শুধু খাবারের স্বাদ ও গন্ধই বাড়ায় না, বরং এগুলো দিয়ে তৈরি পানীয় শরীরের জন্যও বেশ উপকারী। প্রাকৃতিক এই উপাদানগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা এবং শরীরের প্রদাহ কমাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে ঘরেই তৈরি করবেন এমন কিছু স্বাস্থ্যকর পানীয়, যা নিয়মিত পান করলে সুস্থ ও সতেজ থাকা সহজ হবে।
হলুদের জল
হলুদে রয়েছে শক্তিশালী অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের ব্যথা ও ফোলাভাব কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
এক গ্লাস কুসুম গরম জলতে এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চিমটি কালো মরিচ মিশিয়ে সকালে খালি পেটে পান করলে উপকার পাওয়া যায়।
মেথির জল
মেথি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কার্যকর। এটি খারাপ কোলেস্টেরল কমাতে এবং বিপাকক্রিয়া (মেটাবলিজম) বাড়াতে সাহায্য করে।
এক চা চামচ মেথি রাতে জলতে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে সেই জল পান করুন। চাইলে ভেজানো মেথিও চিবিয়ে খাওয়া যায়।
লেবুর জল
লেবু ওজন নিয়ন্ত্রণে সহায়ক, ত্বক উজ্জ্বল রাখে এবং ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়।
এক গ্লাস গরম জলতে একটি লেবুর রস ও সামান্য মধু মিশিয়ে সকালে পান করলে সারাদিন সতেজ অনুভব করা যায়।
জিরার জল
জিরা হজমশক্তি উন্নত করে এবং শ্বাসপ্রশ্বাসজনিত কিছু সমস্যায় উপকার দিতে পারে।
এক চা চামচ জিরা দুই কাপ জলতে ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে খালি পেটে পান করুন।
জবের জল
জব রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়ক এবং ওজন কমাতেও ভূমিকা রাখে।
জব ১৫ মিনিট জলতে ফুটিয়ে ছেঁকে নিয়ে সকালে পান করতে পারেন।
প্রাকৃতিক এই পানীয়গুলো নিয়মিত অভ্যাসে আনলে দৈনন্দিন সুস্থতা বজায় রাখা সহজ হতে পারে।
সূত্র: এবিপি