চিনির বদলে এই প্রাকৃতিক পাতা ব্যবহার করলেই কেল্লাফতে, মিষ্টির স্বাদ মিলবে স্বাস্থ্য বজায় রেখেই

চিনির বদলে এই প্রাকৃতিক পাতা ব্যবহার করলেই কেল্লাফতে, মিষ্টির স্বাদ মিলবে স্বাস্থ্য বজায় রেখেই

নিউজ ডেস্ক : আপনি কি মিষ্টি খেতে ভালোবাসেন কিন্তু সুগার বা ওজন বাড়ার ভয়ে জিভে লাগাম টানছেন? সাধারণ চিনি বা রিফাইনড সুগারকে ডাক্তাররা এখন ‘সাদা বিষ’ বলছেন, কারণ এতে ক্যালরি ছাড়া কোনো পুষ্টি নেই। তবে সমাধান লুকিয়ে আছে আপনার হাতের কাছেই। ‘স্টিভিয়া’ বা মিছরি পাতা নামের এক অদ্ভুত প্রাকৃতিক উপাদান চিনির চেয়ে প্রায় ২০০ থেকে ৩০০ গুণ বেশি মিষ্টি, অথচ এতে ক্যালরি প্রায় শূন্য।

দৈনন্দিন চা বা খাবারে চিনির বদলে স্টিভিয়া ব্যবহার করলে ডায়াবেটিস ও ওবেসিটির ঝুঁকি অনেকটাই কমে যায়। এটি সরাসরি গাছ থেকে পাওয়া যায় বলে কৃত্রিম সুইটনারের মতো ক্ষতিকর নয়। তবে বাজার থেকে কেনার সময় খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত প্রসেস করা পণ্য না হয়। সুস্থ থাকতে গুড় বা নারকেল চিনি ব্যবহারের পাশাপাশি স্টিভিয়া বেছে নিলে আপনার মিষ্টি খাওয়ার শখ পূরণ হবে কোনো শারীরিক ক্ষতি ছাড়াই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *