টানা এক মাস খালি পেটে ভেজানো কিসমিস খেলে শরীরে ঘটবে অবিশ্বাস্য পরিবর্তন

নিউজ ডেস্ক : আমরা অনেকেই সুস্থ থাকতে দামী দামী খাবার খাই, কিন্তু ঘরোয়া উপায়ে শরীর চাঙ্গা রাখার দারুণ সুযোগ হাতছাড়া করি। পুষ্টিবিদদের মতে, রোজ সকালে মাত্র কয়েকটি ভেজানো কিসমিস আপনার শরীরের ভোল পাল্টে দিতে পারে। বিশেষ করে যারা হাড়ের সমস্যায় ভুগছেন বা শরীরের ভেতর থেকে টক্সিন বের করতে চাইছেন, তাদের জন্য ৩০ দিনের এই রুটিন জাদুর মতো কাজ করবে। এর প্রভাবে আপনার ক্লান্তি কমবে এবং সারাদিন প্রাণবন্ত অনুভব করবেন।
কিসমিসে থাকা ক্যালসিয়াম ও বোরন হাড় মজবুত করে হাড়ক্ষয়ের ঝুঁকি কমায়। পাশাপাশি এটি লিভার ডিটক্সিফাই করতে এবং রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে, যার সরাসরি প্রভাব পড়ে আপনার ত্বকে। ভিটামিন-ই ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই অভ্যাসটি ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। টানা এক মাস এই নিয়ম মানলে আপনি নিজেই অন্যদের এটি খাওয়ার পরামর্শ দেবেন। সুস্থ থাকতে আজই আপনার খাদ্যতালিকায় এই সহজ পরিবর্তনটি নিয়ে আসুন।