সাধারণ তরকারি খেয়ে কি জিভ মরে গেছে? আজই ট্রাই করুন জিভে জল আনা ঝাল ঝাল পেঁয়াজের মুঠে

সাধারণ তরকারি খেয়ে কি জিভ মরে গেছে? আজই ট্রাই করুন জিভে জল আনা ঝাল ঝাল পেঁয়াজের মুঠে

প্রতিদিন কী রান্না হবে এই চিন্তায় মাথায় হাত পড়ে অনেকেরই। একঘেয়ে ডাল-সবজি ছেড়ে পাতে আনুন নতুনত্বের স্বাদ। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ‘পেঁয়াজের মুঠে’র এই ঝাল ঝাল কারি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। জেনে নিন একদম সহজ রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

  • কুচনো পেঁয়াজ কলি ও পেঁয়াজ
  • বেসন ও ভেজানো অড়হর ডাল
  • আদা, রসুন ও জিরে বাটা
  • নারকেল কোরা
  • শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ ও ধনে গুঁড়ো
  • গরম মশলা ও নুন
  • সাদা তেল ও ধনেপাতা কুচি

তৈরির সহজ পদ্ধতি

১. কুচনো পেঁয়াজ কলি, ভেজানো অড়হর ডাল বাটা, আদা-রসুন পেস্ট, বেসন, নুন ও হলুদ গুঁড়ো দিয়ে একটি শক্ত মিশ্রণ তৈরি করুন।

২. হাতের তালুতে ছোট ছোট মুঠের আকার দিয়ে ১৫ মিনিট ভাপে সেদ্ধ করে নিন।

৩. মশলার জন্য পুড়িয়ে নেওয়া নারকেল ও পেঁয়াজের সঙ্গে এলাচ, দারুচিনি ও ধনেপাতা মিশিয়ে মিহি পেস্ট তৈরি করুন।

৪. কড়াইতে তেল গরম করে আদা-রসুন বাটা ও তৈরি করা মশলা দিয়ে কষিয়ে নিন। এরপর লঙ্কার গুঁড়ো, হলুদ ও গরম মশলা দিন।

৫. মশলা থেকে তেল ছাড়লে জল দিয়ে তাতে সেদ্ধ করা মুঠেগুলো দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে গরম গরম নামিয়ে নিন।

রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে এই রাজকীয় স্বাদের পদটি জমে যাবে একদম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *