বাসি খাবার ফ্রিজে রাখছেন? অজান্তেই বাড়ছে বড়সড় স্বাস্থ্যঝুঁকি

বাসি খাবার ফ্রিজে রাখছেন? অজান্তেই বাড়ছে বড়সড় স্বাস্থ্যঝুঁকি

ব্যস্ত জীবনে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে অনেকটা রান্না করে ফ্রিজে তুলে রাখেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ভারতের খাদ্য সুরক্ষা সংস্থা (FSSAI) সতর্ক করছে যে, ফ্রিজে রাখা রান্না করা খাবার দীর্ঘ সময় পর বিষে পরিণত হতে পারে। ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ধীর হলেও তা পুরোপুরি বন্ধ হয় না। এমনকি অনেক সময় খাবার পুনরায় গরম করলেও ব্যাকটেরিয়া সৃষ্ট বিষাক্ত উপাদান নষ্ট হয় না, যা থেকে পেট ব্যথা, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞদের মতে, ফ্রিজে রান্না করা ভাত সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং মাছ-মাংস বা ডাল ৪৮ ঘণ্টার বেশি রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কাটা ফল বা সালাদও একদিনের মধ্যে খেয়ে ফেলা উচিত। নির্দিষ্ট সময় অতিক্রান্ত হলে খাবারে ‘ব্যাসিলস সেরিয়াস’ (Bacillus cereus)-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে। এছাড়া গরম খাবার সরাসরি ফ্রিজে রাখলে ভিতরের তাপমাত্রা বেড়ে গিয়ে অন্য খাবারগুলোও দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়।

সুস্থ থাকতে খাবার ঠান্ডা করে সর্বদা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। খাবার দাবার কতদিন ফ্রিজে থাকছে সেদিকে কড়া নজর রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র স্বাদ বা গন্ধ ঠিক থাকলেই খাবার নিরাপদ—এমন ধারণা ভুল। দীর্ঘমেয়াদি হজমের সমস্যা ও জীবাণুর সংক্রমণ এড়াতে টাটকা খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলাই শ্রেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *