বাড়িতে লাগানো একটি পাতার গুণেই কি নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার, জেনে নিন এখনই

বাড়িতে লাগানো একটি পাতার গুণেই কি নিয়ন্ত্রণে থাকবে ব্লাড সুগার, জেনে নিন এখনই

নিউজ ডেস্ক : আধুনিক জীবনযাত্রায় ডায়াবেটিস এখন ঘরে ঘরে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে প্রকৃতিতে এমন কিছু ভেষজ রয়েছে যা সাধারণ মানুষের ওষুধের খরচ এবং শারীরিক কষ্ট দুই-ই কমাতে পারে। ইনসুলিন প্ল্যান্ট বা কোস্টাস ইগনাস নামক গাছটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করতে পারে বলে গবেষণায় দেখা গেছে। প্রোটিন, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই গাছের পাতা চিবিয়ে খেলে ইনসুলিন ইনজেকশনের ওপর নির্ভরতা কমতে পারে।

সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো, মাত্র ৮০ টাকার বিনিময়ে অনলাইনে বা নার্সারি থেকে এই গাছ সংগ্রহ করে বাড়ির টবেই লাগানো সম্ভব। মার্চ-এপ্রিল মাসে রোপণ করলে নভেম্বর থেকেই এর পাতা ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। শুধু সুগার নয়, এই ভেষজ পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হার্টের স্বাস্থ্যের উন্নতিতেও অত্যন্ত কার্যকরী। ব্যয়বহুল চিকিৎসার ভিড়ে এই সামান্য একটি গাছ সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় বড় ভূমিকা রাখতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *