ছেলের প্রাণ বাঁচাতে উত্তাল সমুদ্রে ঝাঁপ মায়ের, মদ্যপ বাবার কীর্তিতে শিউরে উঠল নেটপাড়া

ছেলের প্রাণ বাঁচাতে উত্তাল সমুদ্রে ঝাঁপ মায়ের, মদ্যপ বাবার কীর্তিতে শিউরে উঠল নেটপাড়া

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক মর্মান্তিক ভিডিওতে দেখা গেছে, এক মদ্যপ ব্যক্তি তার ছোট সন্তানকে কোলে নিয়ে উত্তাল সমুদ্রের ঢেউয়ের গভীরে চলে যাচ্ছেন। মদ্যপ অবস্থায় দিগবিদিক জ্ঞান হারিয়ে তিনি শিশুটিকে চরম বিপদের মুখে ঠেলে দেন। এই দৃশ্য দেখে উপস্থিত জনতা ও তার স্ত্রী আতঙ্কিত হয়ে পড়েন। স্ত্রী বারবার তাকে ফিরে আসার জন্য অনুনয় করলেও ওই ব্যক্তি তা কানে না তুলে উপহাস করতে থাকেন।

এক পর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে সাহসিকতার পরিচয় দিয়ে মা নিজেই সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন। তিনি স্বামীর হাত থেকে সন্তানকে একপ্রকার ছিনিয়ে নিয়ে নিরাপদ আশ্রয়ে ফিরিয়ে আনেন এবং ক্ষিপ্ত হয়ে মদ্যপ স্বামীকে উপযুক্ত শিক্ষা দেন। সন্তানের জীবন রক্ষায় মায়ের এই নির্ভীক পদক্ষেপ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করেছেন যে, দায়িত্বজ্ঞানহীন মাদকাসক্ত স্বামীদের জন্য এটি একটি চরম শিক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *