টয়লেট সিটের ওপর চলছে রান্না ও খাওয়া, এই পরিবারের জীবনসংগ্রাম কাঁদিয়ে দেবে আপনাকে

টয়লেট সিটের ওপর চলছে রান্না ও খাওয়া, এই পরিবারের জীবনসংগ্রাম কাঁদিয়ে দেবে আপনাকে

বিহারের সিওয়ান জেলার আগুচাপাড়া গ্রামে চরম দারিদ্র্যের এক মর্মান্তিক চিত্র সামনে এসেছে। জায়গার অভাবে হরেন্দ্র সাহের পরিবার একটি মাত্র ছোট ঘরে শৌচাগার ও রান্নাঘর করতে বাধ্য হয়েছেন। সরকারি অনুদানে শৌচাগার তৈরির টাকা পেলেও জমি না থাকায় রান্নার স্ল্যাবের ঠিক নিচেই বসাতে হয়েছে টয়লেট সিট। একই স্থানে চলছে রান্না, খাওয়া-দাওয়া এবং যাতায়াত, যা জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ।

পরিবারের সদস্য পিঙ্কি দেবী জানান, নিরুপায় হয়ে তারা এই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। ঘরে টয়লেট সিট থাকলেও কার্যত তা ব্যবহারের অনুপযুক্ত। ফলে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় ছয় সন্তানকে নিয়ে রেললাইনের ধারে মলত্যাগ করতে যেতে হয়, যা অত্যন্ত বিপজ্জনক। প্রশাসনের কাছে একটু মাথা গোঁজার ঠাঁই ও উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থার আকুতি জানিয়েছে এই অসহায় পরিবারটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *