টিকিট কাউন্টারে ৫০০ টাকার নোট দিতেই রেলকর্মীর কাণ্ড দেখে হতবাক যাত্রী

টিকিট কাউন্টারে ৫০০ টাকার নোট দিতেই রেলকর্মীর কাণ্ড দেখে হতবাক যাত্রী

উত্তর প্রদেশের দেওরিয়া রেল স্টেশনের টিকিট কাউন্টারে এক মহিলা কর্মীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক যাত্রী ৫০০ টাকার নোট দিয়ে টিকিট কাটার পর পাওনা ৪২০ টাকার পরিবর্তে মাত্র ৩২০ টাকা ফেরত পান। ওই যাত্রী কম টাকা দেওয়ার প্রতিবাদ করলে এবং ঘটনার ভিডিও করতে থাকলে সংশ্লিষ্ট রেলকর্মী কোনো সদুত্তর না দিয়ে তর্কে জড়িয়ে পড়েন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের ওই ক্লিপে আরও দাবি করা হয়েছে যে, অন্য এক যাত্রীও ১০০ টাকার বদলে মাত্র ৫০ টাকা ফেরত পেয়েছেন। ভিডিওটি পোস্ট করে অভিযোগ করা হয়েছে, প্রতিবাদ করলেই যাত্রীদের কাউন্টার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় রেলের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং ভাইরাল ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *