পঞ্চাশ হাজার টাকায় বউ কিনে ফুলশয্যার রাতেই মাথায় আকাশ ভেঙে পড়ল বরের

মধ্যপ্রদেশের ছতরপুর জেলায় বিয়ের নামে বড়সড় প্রতারণার শিকার হলো এক দরিদ্র পরিবার। ছোট ছেলের বিয়ের জন্য হন্যে হয়ে পাত্রী খুঁজছিলেন বৃদ্ধ বাবা। সেই সুযোগ নিয়ে জনৈক আত্মীয় ছত্তিশগড় থেকে একটি মেয়েকে এনে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পাত্রী পেতে নিজের শেষ সম্বল তিন বিঘা জমি বন্ধক রেখে ৫০ হাজার টাকা তুলে দেন ওই আত্মীয়ের হাতে। সাড়ম্বরে বিয়ে সম্পন্ন হলেও ফুলশয্যার রাতেই আসল সত্য সামনে আসে। যুবকটি বুঝতে পারেন যে যাকে তিনি স্ত্রী হিসেবে ঘরে এনেছেন, তিনি আসলে একজন রূপান্তরকামী।
ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রতারিত পরিবারটি তড়িঘড়ি ওই ব্যক্তিকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা পুলিশে খবর দেন। জানা গেছে, বিয়ের আনুষঙ্গিক খরচ মিলিয়ে প্রায় ৮০ হাজার টাকা ব্যয় করেছিল পরিবারটি। প্রতারণার বিষয়টি প্রমাণিত হলেও সামাজিক সম্মান ও লোকলজ্জার ভয়ে শেষ পর্যন্ত বিষয়টির আপস মীমাংসা করা হয়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত একটি সিনেমার গল্পের সাথে বাস্তব জীবনের এই অদ্ভুত মিল দেখে হতবাক স্থানীয় বাসিন্দারা।