পরীক্ষা চলাকালীন স্কুল শৌচাগারে সন্তানের জন্ম ছাত্রীর, আজব ঘটনায় তাজ্জব সকলে
March 4, 20268:06 am

মধ্যপ্রদেশের ধারের একটি সরকারি স্কুলে দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা চলাকালীন এক নাবালিকা শৌচাগারে সন্তানের জন্ম দিয়েছে। ঘটনার আকস্মিকতায় শোরগোল পড়ে যায় এলাকায়। পরীক্ষা চলাকালীন পেটে অসহ্য যন্ত্রণা হওয়ায় ওই ছাত্রী শৌচাগারে গেলে সেখানেই প্রসব করে। বর্তমানে মা ও নবজাতক দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন এবং স্থিতিশীল রয়েছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে নির্যাতিতা জানিয়েছে, জনৈক পরিচিত যুবক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে একাধিকবার ধর্ষণ ও হুমকি দেয়। লোকলজ্জা ও ভয়ের কারণে সে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি গোপন রেখেছিল। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তল্লাশি শুরু করেছে। ডিএসপি উমাকান্ত চৌধুরী জানিয়েছেন, ঘটনার সবদিক খতিয়ে দেখে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।