প্রকাশ্য রাস্তায় গলা কেটে খুন করে সেই কাটা মুণ্ডু রান্না করার শিউরে ওঠা ঘটনা প্রকাশ্যে

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে ঘটে গেল এক চরম নৃশংস ও অমানবিক হত্যাকাণ্ড যা আধুনিক সমাজকে স্তব্ধ করে দিয়েছে। সামান্য আইসক্রিম বিক্রি করা নিয়ে বিবাদের জেরে ২৫ বছর বয়সী বাবলু নামে এক যুবককে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে শঙ্কর যাদব নামে এক ব্যক্তির বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীদের মতে অভিযুক্ত ব্যক্তি কেবল খুনেই ক্ষান্ত হয়নি বরং বাবলুর কাটা মুণ্ডু নিয়ে নিজের বাড়িতে ফিরে গিয়ে তা রান্না করার মতো পৈশাচিক কাজ করেছে।
পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্ত শঙ্কর যাদবকে গ্রেফতার করেছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। এই ভয়াবহ ও বীভৎস ঘটনার খবর জানাজানি হতেই গোটা বারাবাঁকি এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হলেও স্থানীয় বাসিন্দারা এই নৃশংসতার কঠোরতম শাস্তির দাবি তুলেছেন। জনবহুল এলাকায় এমন বর্বরোচিত কাণ্ড আইন-শৃঙ্খলা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।