মাছে আর থাকবে না কাঁটা, ল্যাবরেটরিতেই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বিশ্বকে চমকে দিল কোন দেশ

মাছে আর থাকবে না কাঁটা, ল্যাবরেটরিতেই অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে বিশ্বকে চমকে দিল কোন দেশ

মাছের স্বাদ নিতে গিয়ে গলার কাঁটার ভয় এখন অতীত হতে চলেছে। চিনের বিজ্ঞানীরা জিন এডিটিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেছেন সম্পূর্ণ কাঁটাহীন এক নতুন প্রজাতির মাছ। দীর্ঘ ছয় বছরের গবেষণার পর ‘রানএক্সটুবি’ (RunX2b) নামক জিন পরিবর্তনের মাধ্যমে এই অসাধ্য সাধন করেছে চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস। এই বিশেষ প্রজাতির মাছের নাম রাখা হয়েছে ‘ঝংকে নং ৬’, যার স্বাদ ও পুষ্টিগুণ সাধারণ মাছের মতোই অটুট থাকবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই মাছ সাধারণের তুলনায় ২৫ শতাংশ দ্রুত বৃদ্ধি পায় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক বেশি। পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই মাছগুলিকে প্রজননে অক্ষম করে রাখা হয়েছে, যাতে তারা বন্য প্রজাতির সঙ্গে মিশে না যায়। মাছ চাষিদের খরচ কমাতে এবং সাধারণ মানুষের খাওয়ার ঝামেলা দূর করতে এই উদ্ভাবন মৎস্য শিল্পে এক নতুন বিপ্লব আনবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *