মাত্র ২৫২ টাকার ওষুধ কিনেই অবাক ইউরোপীয় তরুণী, কেন ভারতেই থেকে যাওয়ার জেদ ধরলেন তিনি

মাত্র ২৫২ টাকার ওষুধ কিনেই অবাক ইউরোপীয় তরুণী, কেন ভারতেই থেকে যাওয়ার জেদ ধরলেন তিনি

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পর্তুগিজ পর্যটক ইনেস ফারিয়ার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কেরালা ভ্রমণের সময় প্রচণ্ড কাশিতে আক্রান্ত হয়ে মুনরো দ্বীপের একটি ওষুধের দোকান থেকে কাশির সিরাপ ও গলা ব্যথার ট্যাবলেট কেনেন ২৫ বছর বয়সী এই তরুণী। কিন্তু বিল মেটাতে গিয়ে তিনি রীতিমতো চমকে ওঠেন। ইউরোপের তুলনায় ভারতের ওষুধের আকাশপাতাল দামের পার্থক্য দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন।

ইনেস জানান, ইউরোপের দেশগুলোতে এই ওষুধের দাম অনেক গুণ বেশি হলেও ভারতে মাত্র ২৫২ টাকা অর্থাৎ প্রায় ২ ইউরোতে এতগুলো ওষুধ পেয়ে তিনি অভিভূত। ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি রসিকতার ছলে চিরকাল ভারতে থেকে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। এই ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; কেউ কেউ ভারতের সস্তা চিকিৎসা পরিকাঠামোর প্রশংসা করছেন, আবার অনেকে ঘরোয়া টোটকার উপযোগিতার কথা মনে করিয়ে দিচ্ছেন।

View this post on Instagram

A post shared by Ines Faria | Solo Traveler (@lost.with.ines)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *