মে মাসের মধ্যে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের জল্পনা ওড়াল অ্যামাজন

মে মাসের মধ্যে ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের জল্পনা ওড়াল অ্যামাজন

বিশ্বখ্যাত ই-কমার্স জায়ান্ট অ্যামাজন কি মে মাসের মধ্যে আরও ১৪,০০০ কর্মী ছাঁটাই করতে চলেছে? সম্প্রতি এমন একটি জল্পনা ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে প্রযুক্তি কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে অ্যামাজন কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, কো ম্পা নি স্পষ্টভাবে জানিয়েছে যে বর্তমানে বড় ধরনের কোনো ছাঁটাইয়ের পরিকল্পনা তাদের নেই।

গত কয়েক মাসে অ্যামাজনে বড়সড় রদবদল লক্ষ্য করা গেছে। তথ্য অনুযায়ী, কো ম্পা নিটি ইতিপূর্বেই প্রায় ৩০,০০০ কর্মীকে ছাঁটাই করেছে। যার মধ্যে চলতি বছরের জানুয়ারিতেই কাজ হারিয়েছেন ১৬,০০০ জন এবং ২০২৫ সালের শেষ দিকে ছাঁটাই করা হয়েছিল প্রায় ১৪,০০০ কর্মীকে। সেই ধারা বজায় রেখে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছিল যে, মে মাসের মধ্যে মিড-লেভেল ম্যানেজারসহ বিভিন্ন স্তরের আরও ১৪,০০০ কর্মীকে বরখাস্ত করতে পারে সংস্থাটি। কিন্তু অ্যামাজন মুখপাত্রের দাবি, অনলাইনে ছড়িয়ে পড়া এই তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই।

প্রযুক্তি বিশ্বে বর্তমানে অটোমেশন এবং অপারেশনাল এফিসিয়েন্সি বা কাজের দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। অ্যামাজনও তাদের পরিকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তিতে বিনিয়োগ ক্রমাগত বাড়াচ্ছে। এই পরিবর্তনের ফলে নির্দিষ্ট কিছু পদের প্রয়োজনীয়তা কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল কো ম্পা নিটি। ফলে বিভিন্ন মহলে আশঙ্কা তৈরি হয়েছিল যে, এআই ব্যবহারের প্রসারের সাথে সাথে বড় আকারে কর্মী ছাঁটাইয়ের ঝুঁকি বাড়তে পারে।

অ্যামাজনের এই সাম্প্রতিক প্রতিক্রিয়া এমন এক সময়ে এল যখন প্রযুক্তি শিল্পে পুনর্গঠন নিয়ে নানা জল্পনা চলছে। ওরাকেলের মতো বড় সংস্থায় ছাঁটাইয়ের ধাক্কা কাটার আগেই অ্যামাজনকে নিয়ে তৈরি হওয়া এই বিতর্ক কর্মীদের দুশ্চিন্তায় ফেলেছিল। তবে আপাতত বড়সড় কর্মী ছাঁটাইয়ের খবরকে গুজব বলে উড়িয়ে দিয়ে পরিস্থিতির স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে এই বহুজাতিক সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *