স্ত্রীর ভয়ংকরী রূপ, দেওরকে সঙ্গে নিয়ে বাস চালক স্বামীকে নৃসংশ খুনের অভিযোগ

স্ত্রীর ভয়ংকরী রূপ, দেওরকে সঙ্গে নিয়ে বাস চালক স্বামীকে নৃসংশ খুনের অভিযোগ

বিহারের পূর্ণিয়ায় পারিবারিক বিবাদের জেরে যুগেশ যাদব নামের এক বাসচালককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, নিহতের প্রথম স্ত্রী মুন্নি দেবী তার দেবর নীরজ যাদবের সঙ্গে মিলে এই খুনের ষড়যন্ত্র করেছেন। ঘটনার দিন রাতে বাড়িতে ফেরার পথে দুষ্কৃতীরা যুগেশের বুকে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের বাবার দাবি, জমিজমা ও মামলা সংক্রান্ত বিরোধের জেরে আগে থেকেই তাকে প্রাণে মারার হুমকি দেওয়া হচ্ছিল।

ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রথম স্ত্রী ও তার সহযোগী পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, মৃত যুগেশ পেশায় বাসচালক ছিলেন এবং তার দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ চলছিল। দ্বিতীয় স্ত্রীর বয়ান ও পারিবারিক কলহকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে মারঙ্গা থানার পুলিশ। নবরাত্রির রাতে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা থাকলেও তার আগেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিহতের পরিবারে শোকের ছায়া নামিয়ে এনেছে। ঘাতকদের ধরতে তল্লাশি অভিযান জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *