৫৫ বছর বয়সে সপ্তম বিয়ে করতে মরিয়া বাবা, বাধা দিতে থানায় নাবালক ছেলে

৫৫ বছর বয়সে সপ্তম বিয়ে করতে মরিয়া বাবা, বাধা দিতে থানায় নাবালক ছেলে

উত্তরপ্রদেশের আজমগড়ে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির সপ্তম বিয়ে আটকাতে পুলিশের দ্বারস্থ হলো তার নাবালক সন্তান। দ্বাদশ শ্রেণির ছাত্র ওই কিশোরের অভিযোগ, তার বাবা একের পর এক বিয়ে করে চলেছেন। নতুন এই বিয়ের খরচ জোগাতে তিনি পরিবারের জমি বন্ধক রেখেছেন এবং ৫০ হাজার টাকা ঋণ নিয়েছেন। এই পরিস্থিতির জেরে কিশোরের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং পরিবারটি চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

ঘটনার তদন্ত শুরু করেছে অহরৌলা থানার পুলিশ। কিশোরের অভিযোগের ভিত্তিতে বাবা ও ছেলেকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সুরক্ষা এবং কিশোরের ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ব্যক্তি এর আগেও একাধিক বিয়ে করেছেন, যার ফলে তার পরিবারের সদস্যরা দীর্ঘকাল ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *