ভারতের বুকেই রয়েছে এক রহস্যময় বাঁশের শহর

ভারতের বুকেই রয়েছে এক রহস্যময় বাঁশের শহর

রাজস্থানের বাঁশওয়ারা জেলাটি বিশ্বজুড়ে ‘সিটি অফ বাম্বু’ নামে পরিচিত। অতীতে এই অঞ্চলটি ঘন বাঁশের বনে ঘেরা থাকায় এর এমন নামকরণ হয়েছে। মূলত বাঁশ এবং ওয়ারা অর্থাৎ ভূমি—এই দুই শব্দের সমন্বয়েই তৈরি হয়েছে শহরের নাম। এখানকার উপজাতি অধ্যুষিত সম্প্রদায়ের জীবনযাত্রা, অর্থনীতি এবং লোকজ সংস্কৃতি আজও এই পরিবেশবান্ধব সম্পদের ওপর গভীরভাবে নির্ভরশীল। হস্তশিল্প থেকে শুরু করে গৃহ নির্মাণ, সবখানেই মিশে আছে বাঁশের ছোঁয়া।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জনপদটি মাহি নদীর কল্যাণে শ্যামলিমায় ঘেরা। শুধু বাঁশের দেশ নয়, একে ‘একশ দ্বীপের শহর’ হিসেবেও গণ্য করা হয়। শহরটির প্রতিষ্ঠাতা মহারাণা জগমল সিংয়ের এই রাজকীয় ভূখণ্ড পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। মাহি বাজাজ সাগর বাঁধ এবং মণ্ডরেশ্বর মন্দিরের মতো দর্শনীয় স্থানগুলো দেখতে প্রতি বছর দেশ-বিদেশ থেকে অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ এখানে ভিড় জমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *