ভাগ্য বদলে যাবে এক নিমেষেই! ২০২৬-এর প্রথম একাদশীতে এই ৬টি কাজ করলেই মিলবে অক্ষয় পুণ্য
January 14, 20267:00 pm

চলতি বছরের শুরুতেই মাঘ মাসের কৃষ্ণপক্ষে পালিত হতে চলেছে অত্যন্ত শুভ ষটতিলা একাদশী। ২০২৬ সালে আগামী ১৪ জানুয়ারি, বুধবার মকর সংক্রান্তির সঙ্গেই এই বিশেষ তিথি পালিত হবে। শাস্ত্র মতে, ১৩ জানুয়ারি বিকেল ৩:১৭ মিনিটে তিথি শুরু হয়ে শেষ হবে ১৪ জানুয়ারি বিকেল ৫:৫২ মিনিটে। ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এদিন তিলের বিশেষ ব্যবহার ও উপবাস পালনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
‘ষটতিলা’ মাহাত্ম্য অনুযায়ী, এদিন স্নান, দান, ভোজন ও তর্পণসহ মোট ছয়টি পদ্ধতিতে তিল ব্যবহার করলে শারীরিক ও মানসিক পবিত্রতা লাভ হয়। উপবাসকালে চাল বা গম জাতীয় শস্য বর্জন করে ফলাহার গ্রহণের বিধান রয়েছে। ১৫ জানুয়ারি সকাল ৭:১৫ থেকে ৯:২১ মিনিটের মধ্যে ব্রত ভঙ্গ করা শুভ। নিষ্ঠাভরে এই নিয়ম পালন ও তিল দান করলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ হয় বলে ধর্মীয় বিশ্বাস।