সাপের বিষে আর যাবে না প্রাণ! বিজ্ঞানের নতুন আবিষ্কারে কাঁপছে বিশ্ব

সাপের কামড় বিশ্বজুড়ে এক নীরব ঘাতক হলেও এর চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিভেনম প্রযুক্তি দীর্ঘকাল ধরে মান্ধাতা আমলের রয়ে গেছে। ঘোড়া বা অন্য প্রাণীর শরীর থেকে তৈরি প্রচলিত অ্যান্টিভেনম অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক ক্ষেত্রে মানবদেহে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়া, নির্দিষ্ট সাপের জন্য নির্দিষ্ট বিষ সংষেধক তৈরির জটিলতায় গ্রামীণ এলাকার সাধারণ মানুষ সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে পঙ্গুত্ব বা অকাল মৃত্যুর শিকার হয়।

এই অচলাবস্থা কাটাতে ডেনমার্কের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সাশ্রয়ী ও নিরাপদ ‘রিকম্বিন্যান্ট অ্যান্টিভেনম’। ল্যামা ও আলপাকার ন্যানোবডি ব্যবহার করে ল্যাবরেটরিতে তৈরি এই ওষুধ কোবরা ও মাম্বার মতো মারাত্মক বিষধর সাপের বিষ নিষ্ক্রিয় করতে সক্ষম। গবেষকদের দাবি, এই নতুন প্রজন্মের অ্যান্টিভেনম প্রাণী-নির্ভরতা কমিয়ে কোটি মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম হবে। এশিয়া ও আফ্রিকার মতো ঝুঁকিপূর্ণ অঞ্চলের মানুষের জন্য এটি এক যুগান্তকারী আশার আলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *