হাতছাড়া করবেন না! ওয়ানপ্লাস ১৩-এ রেকর্ড দাম কমলো ফ্রিডম সেলে
January 14, 20261:18 pm

আগামী ১৬ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হতে যাওয়া ‘ওয়ানপ্লাস ফ্রিডম সেলে’ বড় চমক দিচ্ছে ওয়ানপ্লাস ১৩। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই পাওয়া যাবে এই আকর্ষণীয় অফার। ৬৯,৯৯৯ টাকায় লঞ্চ হওয়া এই ফ্ল্যাগশিপ ফোনটির দাম একধাপে অনেকটা কমিয়ে বর্তমানে ৬১,৯৯৯ টাকা করা হয়েছে।
অতিরিক্ত ৪,০০০ টাকার ব্যাংক ডিসকাউন্ট মিলিয়ে গ্রাহকরা ফোনটি মাত্র ৫৭,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং ৬০০০mAh ব্যাটারি সমৃদ্ধ এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। প্রিমিয়াম ফিচারসহ ওয়ানপ্লাসের এই ফোনটি কেনার এটিই সেরা সময়।