স্মার্টফোন দুনিয়ায় বড় ধামাকা! ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও দানবীয় ব্যাটারি নিয়ে আসছে iQOO-র নতুন ফোন
January 14, 20263:57 pm

স্মার্টফোন বাজারে বিপ্লব ঘটাতে iQOO লঞ্চ করছে তাদের নতুন শক্তিশালী ৫জি হ্যান্ডসেট ‘iQOO Z11 Turbo’। এই ফোনে প্রথমবারের মতো ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ওয়াইড-এঙ্গেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। উন্নত মানের ইমেজিং অভিজ্ঞতার জন্য এতে থাকছে ৪এক্স লসলেস জুম এবং প্রফেশনাল গ্রেড ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি।
পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেট এবং ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে। দীর্ঘক্ষণ ব্যবহারের নিশ্চিন্তে এতে ৭৬০০mAh ব্যাটারি ও ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে। মেটাল ফ্রেম ও IP69 রেটিং যুক্ত এই ফোনটি চারটি নজরকাড়া রঙে চীনের বাজারে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ করা হয়েছে।