২০২৬-এর শুরুতেই মেটার বড় কোপ! ১৫০০ কর্মীর চাকরি নিয়ে কেন এই চরম সিদ্ধান্ত?
January 14, 20263:59 pm

নতুন বছরে ফের ছাঁটাইয়ের আতঙ্ক প্রযুক্তি বিশ্বে। ফেসবুকের মূল সংস্থা মেটা তাদের ‘রিয়েলিটি ল্যাবস’ বিভাগ থেকে প্রায় ১,৫০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে চলেছে। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডেটা সেন্টারে বিনিয়োগ বাড়াতে এবং খরচ কমাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মঙ্গলবার এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এই সিদ্ধান্তের ফলে রিয়েলিটি ল্যাবসের প্রায় ১০ শতাংশ কর্মী প্রভাবিত হবেন। ঘোষণার আগেই কর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যান্ড্রু বসওয়ার্থ একটি জরুরি সভা ডেকেছেন। মেটা এখন ভিআর ও এআর প্রযুক্তির চেয়ে এআই কেন্দ্রিক ব্যবসায়িক কৌশলে বেশি গুরুত্ব দিচ্ছে।