সোনা-রুপোয় বিনিয়োগ এখন আরও সহজ: বন্ধন মিউচুয়াল ফান্ডের ধামাকা অফার!

বন্ধন মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের জন্য ‘বন্ধন গোল্ড ইটিএফ এফওএফ’ এবং ‘বন্ধন সিলভার ইটিএফ এফওএফ’ নামে দুটি নতুন ওপেন-এন্ডেড স্কিম চালু করেছে। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই নিউ ফান্ড অফারগুলি (এনএফও) সোনা ও রুপোতে বিনিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ এবং সাশ্রয়ী করে তুলবে। ডিম্যাট অ্যাকাউন্টের ঝামেলা ছাড়াই মাত্র ১,০০০ টাকা বা ১০০ টাকার এসআইপি-র মাধ্যমে সাধারণ মানুষ এখন মূল্যবান ধাতুতে অংশগ্রহণ করতে পারবেন।
বন্ধন এএমসি-র সিইও বিশাল কাপুর জানান, ভৌত ধাতুর বিশুদ্ধতা বা সংরক্ষণ সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতেই এই উদ্যোগ। এই ফান্ড অফ ফান্ড (এফওএফ) কাঠামোটি ইটিএফ-এর স্বচ্ছতা এবং মিউচুয়াল ফান্ডের সরলতাকে একত্রিত করেছে। পোর্টফোলিওতে বৈচিত্র্য আনতে এবং বিশ্ববাজারে মূল্যবান ধাতুর ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগাতে এটি একটি কার্যকর মাধ্যম। আগ্রহী বিনিয়োগকারীরা সরাসরি ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এতে যুক্ত হতে পারেন।