আকাশে কি দেখা যাবে ‘অগ্নিবলয়’? ১৭ ফেব্রুয়ারির বিরল সূর্যগ্রহণ নিয়ে তোলপাড়!

২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে আগামী ১৭ ফেব্রুয়ারি। এটি মূলত একটি কঙ্কণাকৃতি বা ‘অ্যানুলার’ সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সূর্যকে প্রায় ৯৬ শতাংশ ঢেকে ফেলায় মহাকাশে আগুনের আংটির মতো দৃশ্য তৈরি হবে। বিরল এই মহাজাগতিক ঘটনাটি দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকা থেকে স্পষ্টভাবে দেখা যাবে। প্রশান্ত ও ভারত মহাসাগরের বিস্তীর্ণ অংশে দৃশ্যমান হলেও এই গ্রহণ ভারত থেকে দেখার সুযোগ থাকছে না।
ভারতীয় সময় অনুযায়ী ১৭ ফেব্রুয়ারি বিকেল ৩টা ২৬ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে এবং ৫টা ৪২ মিনিটে তা পূর্ণতা পাবে। প্রায় ২ মিনিট ২০ সেকেন্ড স্থায়ী এই গ্রহণের দিনেই কাকতালীয়ভাবে চীনা নববর্ষ উদযাপিত হবে। বিরল এই দৃশ্যটি সরাসরি দেখার সৌভাগ্য না থাকলেও বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মহাজাগতিক এই লুকোচুরি শেষ হবে সেদিন রাত ৭টা ৫৭ মিনিটে।