কেন আজ হঠাৎ থমকে গেল শেয়ার বাজার? কারণ জানলে অবাক হবেন আপনিও!
January 15, 20269:01 am

মুম্বাইয়ে পৌরসভা নির্বাচনের জেরে আজ ১৫ জানুয়ারি ভারতীয় শেয়ার বাজারে সমস্ত লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় বিএসই (BSE) ও এনএসই (NSE) এই বিশেষ বিরতি নিয়েছে। মূলত নির্বাচনের কারণে সপ্তাহের মাঝামাঝি এই আকস্মিক ছুটি যোগ করা হয়েছে, যা এক্সচেঞ্জগুলোর বার্ষিক ছুটির তালিকায় আগে অন্তর্ভুক্ত ছিল না।
ইক্যুইটি ও কারেন্সি মার্কেট সারাদিন বন্ধ থাকলেও কমোডিটি ডেরিভেটিভস বা এমসিএক্স (MCX) বাজারে বিকেলের সেশনে লেনদেন চলবে। সোনা ও রুপার ফিউচার্সে ট্রেডিং বিকেল ৫টা থেকে রাত ১১:৫৫টা পর্যন্ত করা যাবে। ১৬ জানুয়ারি শুক্রবার থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে শেয়ার বাজারের কার্যক্রম। পরবর্তী নির্ধারিত ছুটি থাকবে আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে।