৪০০ টাকার কমেই আনলিমিটেড ৫জি ডেটা! ভোডাফোনের এই সস্তা প্ল্যানে গ্রাহকদের পোয়াবারো
January 15, 20269:05 am

ভোডাফোন আইডিয়া (Vi) সাশ্রয়ী মূল্যে আকর্ষণীয় অফার নিয়ে হাজির হয়েছে। মাত্র ৩৭৯ টাকার এই মাসিক রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাচ্ছেন যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা। ১ মাসের বৈধতা সম্পন্ন এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে হাই-স্পিড ডেটা ব্যবহারের সুযোগ থাকছে, যা সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর।
এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর অতিরিক্ত ডেটা সুবিধা। প্রতিদিনের নির্ধারিত ডেটা ছাড়াও এতে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ রয়েছে। এছাড়া থাকছে উইকেন্ড ডেটা রোলওভার এবং প্রতি মাসে অতিরিক্ত ২ জিবি ডেটা ব্যাকআপের সুবিধা। ফলে ৪০০ টাকার নিচে একগুচ্ছ সুবিধা দিয়ে ভি গ্রাহকদের ডেটা ও কলিংয়ের চিন্তা দূর করেছে কো ম্পা নিটি।