৪ দিন ব্যাংক বন্ধ: চরম দুর্ভোগের মুখে আমজনতা, আপনার এলাকায় কি আজ খোলা?

৪ দিন ব্যাংক বন্ধ: চরম দুর্ভোগের মুখে আমজনতা, আপনার এলাকায় কি আজ খোলা?

মাসের প্রতিটি শনি ও রবিবার ছুটির দাবিতে আগামী ২৭ জানুয়ারি দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে কর্মী সংগঠনগুলো। ২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তী ও সরস্বতী পূজা, ২৪ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের ছুটি থাকায় টানা চারদিন ব্যাংক পরিষেবা ব্যাহত হবে। ফলে জানুয়ারির শেষ সপ্তাহে নগদ টাকার সংকট ও এটিএম পরিষেবা নিয়ে চরম ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ গ্রাহকরা।

ব্যাংক কর্মীদের মূল দাবি হলো সপ্তাহে পাঁচদিন কাজের প্রথা চালু করা এবং প্রতি শনিবার ছুটি ঘোষণা। এই লক্ষ্যে অতিরিক্ত ৪০ মিনিট বেশি পরিষেবা দেওয়ার প্রস্তাবও দিয়েছেন তারা। দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান না হওয়ায় ধর্মঘটের সিদ্ধান্ত অনড় রয়েছে। এর ফলে শুধু ব্যাংক লেনদেন নয়, প্রশাসনিক ও বাণিজ্যিক চেক ক্লিয়ারেন্সের কাজও স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *