মাঘের শুরুতেই উধাও হবে হাড়কাঁপানো শীত? আবহাওয়ার মেজাজ বদল নিয়ে বড় আপডেট!

মাঘের শুরুতেই উধাও হবে হাড়কাঁপানো শীত? আবহাওয়ার মেজাজ বদল নিয়ে বড় আপডেট!

রেকর্ড ভাঙা ঠান্ডার পর রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহ থেকেই শীতের দাপট কমতে শুরু করবে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকলেও আগামী কয়েক দিনে তা আরও ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে ‘মাঘের শীতে বাঘ পালানো’র সেই চেনা দাপট এবার ম্লান হওয়ার পথে।

দক্ষিণবঙ্গে শীত কমলেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বাড়ছে কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী কয়েক দিন ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে অন্যান্য জেলাতেও। আপাতত হাড়কাঁপানো ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি মিললেও, শীত পাকাপাকিভাবে কবে বিদায় নেবে, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *