মাঘের শুরুতেই কি শীতের বিদায়? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ!

মাঘের শুরুতেই কি শীতের বিদায়? আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বাড়ছে উদ্বেগ!

মকর সংক্রান্তি কাটতেই দক্ষিণবঙ্গে শীতের আমেজ ফিকে হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দ্রুত বাড়বে তাপমাত্রা। বর্তমানে পারদ স্বাভাবিকের নিচে থাকলেও সপ্তাহান্ত থেকে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হওয়ায় মাঘের শুরুতেই শীত বিদায়ের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।

শীত কমলেও আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। বিশেষ করে হুগলি, বর্ধমান ও নদিয়াসহ বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমলেও বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *