ফেব্রুয়ারিতেই বড় চমক! ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ছে?

ফেব্রুয়ারিতেই বড় চমক! ভোটের মুখে লক্ষ্মীর ভাণ্ডারে কত টাকা বাড়ছে?

রাজ্যে আসন্ন নির্বাচনের আগে মহিলাদের জন্য বড়সড় সুখবর আসতে চলেছে। সব জল্পনা সত্যি করে ফেব্রুয়ারির রাজ্য বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। তৃণমূল নেত্রী সায়নী ঘোষের সাম্প্রতিক মন্তব্যে এই ইঙ্গিত আরও স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারণা, সাধারণ ও তপশিলি উভয় শ্রেণির মহিলাদের জন্যই ভাতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হতে পারে।

বর্তমানে সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পান। নতুন প্রস্তাবনা অনুযায়ী, এই পরিমাণ বেড়ে যথাক্রমে ১৫০০ টাকা এবং ১৮০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি স্তরে এখনও চূড়ান্ত সিলমোহর না পড়লেও, ভোটের আগে রাজ্য সরকারের এই সম্ভাব্য মাস্টারস্ট্রোক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *