হুডি থেকে রাজকীয় খাট: কলকাতায় গোয়েন্দা কুকুরদের ভিআইপি শীতযাপন!

হুডি থেকে রাজকীয় খাট: কলকাতায় গোয়েন্দা কুকুরদের ভিআইপি শীতযাপন!

কনকনে ঠান্ডায় কলকাতা পুলিশের সারমেয় বাহিনীকে সুরক্ষিত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিউটির সময় তাদের পরানো হচ্ছে কান ঢাকা হুডি জ্যাকেট ও উলের সোয়েটার। শরীরের তাপমাত্রা বজায় রাখতে ও ঠান্ডা বাতাস থেকে বাঁচাতে এই আধুনিক পোশাকের ব্যবস্থা করেছে লালবাজার।

আরামদায়ক ঘুমের জন্য মেঝে নয়, বরং সারমেয়দের জন্য কেনেলে এসেছে এক ফুট উঁচু বিশেষ খাট ও গরম কম্বল। প্রশিক্ষণের পাশাপাশি ডায়েটেও এসেছে বদল; তাদের দেওয়া হচ্ছে কুসুম গরম জল, মাংস ও ডিম। শীতকালীন অসুস্থতা এড়াতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সাঁতার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *