বইমেলায় উপচে পড়া ভিড় সামলাতে বিশেষ মেট্রো, সরস্বতী পুজোয় কি ভোগান্তি?

বইমেলায় উপচে পড়া ভিড় সামলাতে বিশেষ মেট্রো, সরস্বতী পুজোয় কি ভোগান্তি?

কলকাতা বইমেলা উপলক্ষে ১ ফেব্রুয়ারি, রবিবার ব্লু লাইনে ১৬০টি অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ওইদিন দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে রাত ৯টা ৩৩ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে। তবে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় মেট্রো আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্তই চলাচল করবে।

অন্যদিকে, শুক্রবার নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজোয় ব্লু এবং ইয়োলো লাইনে ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। ব্লু লাইনে ২৭২টির বদলে ২৩৬টি এবং ইয়োলো লাইনে ৯২টি মেট্রো চলবে। তবে অরেঞ্জ ও পার্পেল লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *