পিতার মস্তিস্ক খেয়েছিলেন সহদেব, কেন পঞ্চপাণ্ডবের ছোট ভাই এমন বিচিত্র কাজ করেছিলেন জানলে অবাক হবেন

পিতার মস্তিস্ক খেয়েছিলেন সহদেব, কেন পঞ্চপাণ্ডবের ছোট ভাই এমন বিচিত্র কাজ করেছিলেন জানলে অবাক হবেন

মহাভারতের এক বিস্ময়কর উপাখ্যান অনুযায়ী পাণ্ডু পুত্র সহদেব তার নিজ পিতার মস্তিস্ক ভক্ষণ করেছিলেন। ঋষি কিন্দমের অভিশাপে রাজা পাণ্ডুর মৃত্যু যখন সন্নিকটে, তখন তিনি তার পাঁচ পুত্রকে ডেকে নিজের মস্তিস্ক খাওয়ার নির্দেশ দেন। পাণ্ডু চেয়েছিলেন তার অর্জিত সমস্ত জ্ঞান যেন উত্তরসূরিরা লাভ করতে পারেন। কিন্তু অন্য ভাইয়েরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পিছিয়ে গেলেও সহদেব পিতার আদেশ পালন করেন এবং তিনবার তার মস্তিস্কের অংশ ভক্ষণ করেন।

এই অলৌকিক ঘটনার ফলে সহদেব অসীম জ্ঞানের অধিকারী হন। প্রথমবার মস্তিস্ক খাওয়ার ফলে তিনি ভূতকাল, দ্বিতীয়বারে বর্তমান এবং তৃতীয়বার ভক্ষণের পর ভবিষ্যৎ দেখার শক্তি লাভ করেন। এই ক্ষমতার কারণেই তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের পরিণাম আগে থেকেই জানতেন। তবে শ্রীকৃষ্ণের নির্দেশ ছিল যে, সহদেব যদি কাউকে আগে থেকে ভবিষ্যৎবাণী বলে দেন তবে তার মৃত্যু ঘটবে। এই কারণেই যুদ্ধের সব সত্য জানা সত্ত্বেও তিনি শেষ পর্যন্ত নীরব ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *