চমকপ্রদ তথ্য! রোজ ঘি খেয়েও কমানো যাবে ওজন, জানুন চর্বি ঝরানোর সঠিক উপায়

ওজন কমানোর দৌড়ে ঘি-কে সাধারণত শত্রু মনে করা হলেও চিকিৎসাবিজ্ঞানের তথ্য বলছে ভিন্ন কথা। পরিমিত পরিমাণে খাঁটি ঘি খেলে এতে থাকা ওমেগা-৩ ও ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড এবং কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিড (CLA) শরীরের জমে থাকা জেদি মেদ ঝরাতে জাদুর মতো কাজ করে। এটি কেবল হজম প্রক্রিয়ার গতি ও বিপাক হার বা পুষ্টির শোষণই বাড়ায় না, বরং কোষ্ঠকাঠিন্য দূর করে হরমোনের ভারসাম্য রক্ষা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সমানভাবে কার্যকরী ভূমিকা পালন করে।
সঠিক সুফল পেতে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ ঘি খেয়ে হালকা গরম জল পানের অভ্যাস বেশ ফলদায়ক। তবে মনে রাখতে হবে, দৈনিক ১০ থেকে ২০ গ্রামের বেশি ঘি খাওয়া হিতে বিপরীত হতে পারে। দুপুরে ভাতের সাথে বা রাতে রুটিতে মেখেও এটি গ্রহণ করা যায়। ঘি স্বাস্থ্যকর হলেও অতিরিক্ত স্থূলতা বা হৃদরোগের সমস্যা থাকলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক নিয়ম মেনে ঘি খেলে ডায়েট চার্টেও বজায় থাকবে খাবারের রাজকীয় স্বাদ।