মোবাইল রিচার্জে বড় ধামাকা! এক মাসেই পাবেন পুরো বছরের সুযোগ, বিএসএনএলের নতুন অফার
January 28, 20269:16 pm

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএসএনএল নিয়ে এল বিশেষ প্রিপেইড প্ল্যান ‘ভারত কানেক্ট ২৬’। মাত্র ২,৬২৬ টাকায় পাওয়া যাচ্ছে ৩৬৫ দিনের দীর্ঘমেয়াদি ভ্যালিডিটি। এই প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২.৬ জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং ১০০টি এসএমএস করার সুবিধা পাবেন। এটি অন্য অনেক বার্ষিক প্ল্যানের তুলনায় বেশি ডেটা সরবরাহ করছে।
রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা জানিয়েছে, বিশেষ অফারটি আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ থাকবে। বর্তমানে বিএসএনএলের কাছে ২,৩৯৯ ও ২,৭৯৯ টাকার আরও দুটি বার্ষিক রিচার্জ অপশন রয়েছে। তবে নতুন এই ২,৬২৬ টাকার প্ল্যানটি বাড়তি ডেটা ও সাশ্রয়ী মূল্যের কারণে বাজারে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। রিচার্জের জন্য গ্রাহকদের হাতে সময় রয়েছে মাত্র এক মাস।