প্রেমের পথে বাধা সরাতে স্বামীকে খুনের চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী

প্রেমের পথে বাধা সরাতে স্বামীকে খুনের চরম সিদ্ধান্ত নিলেন স্ত্রী

দিল্লির আলিপুর এলাকায় স্বামী প্রীতমকে হত্যার অভিযোগে স্ত্রী সোনিয়া ও তার প্রেমিক রোহিতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৭ বছরের দাম্পত্য ও তিন সন্তান থাকা সত্ত্বেও সোনিয়া তার ট্যাক্সি চালক প্রেমিকের সাথে ঘর বাঁধার নেশায় এই ভয়ঙ্কর পরিকল্পনা করে। অভিযুক্ত সোনিয়া তার দেবর বিজয়কে ৫০ হাজার টাকার সুপারি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়।

হত্যার পর প্রীতমের মৃতদেহের ভিডিও ইনস্টাগ্রামে পাঠিয়ে টাকা দাবি করে বিজয়। এমনকি চুক্তির টাকা মেটাতে সোনিয়া তার স্বামীর অটো পর্যন্ত বিক্রি করে দেয়। নিখোঁজ ডায়েরি করে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও, প্রীতমের মোবাইল ফোনটি ব্যবহার করতে গিয়েই ধরা পড়ে যায় অভিযুক্ত রোহিত। বর্তমানে পুলিশ পলাতক দেবর বিজয়ের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *