বৃদ্ধাশ্রমের কর্মকর্তার সাথে কোলাকুলি করছেন বাবা, আসল সত্যিটা জানতেই পায়ের নিচ থেকে মাটি সরল ছেলের
February 1, 20268:59 pm

নিজের অসুস্থ বৃদ্ধ বাবাকে স্ত্রীর চাপে পড়ে আশ্রমে রেখে এসেছিলেন এক ব্যক্তি। এমনকি উৎসবের দিনগুলোতেও যাতে বাবা বাড়ি ফিরতে না পারেন, সেই নির্দেশ দিতেই তিনি পুনরায় আশ্রমে ফেরেন। সেখানে গিয়ে তিনি দেখেন, আশ্রমের কর্মকর্তার সাথে তার বাবা অত্যন্ত হৃদ্যতার সাথে গল্প করছেন। কৌতূহলী হয়ে কর্মকর্তাটিকে প্রশ্ন করতেই বেরিয়ে আসে এক বিস্ফোরক সত্য।
ওই কর্মকর্তা জানান যে, তিনি গত ৩০ বছর ধরে বৃদ্ধকে চেনেন, কারণ এই ব্যক্তিই ৩০ বছর আগে আশ্রম থেকে একটি সন্তান দত্তক নিয়েছিলেন। মুহূর্তেই ছেলেটি বুঝতে পারে যে সে নিজেই সেই দত্তক নেওয়া সন্তান। তার সুখের জন্য যে বাবা নিজের জীবন উৎসর্গ করেছিলেন, আজ তাকেই সে ত্যাগ করতে চেয়েছিল। অনুতপ্ত ছেলেটি নিজের ভুল বুঝতে পেরে বাবাকে সসম্মানে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়।