বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মা হলেন নতুন বউ, অবাক কাণ্ড দেখে হতবাক পরিবার

বিয়ের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মা হলেন নতুন বউ, অবাক কাণ্ড দেখে হতবাক পরিবার

উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার দনকৌর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায় বিয়ের মাত্র একদিন পরেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন নতুন কনে। সোমবার বুলন্দশহরের এক তরুণীর সঙ্গে দনকৌর এলাকার এক যুবকের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরদিন মঙ্গলবার সন্ধ্যায় কনে পেটে ব্যথার কথা জানালে শ্বশুরবাড়ির লোকজন তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে জানান যে ওই তরুণী সাত মাসের অন্তঃসত্ত্বা এবং কিছুক্ষণ পরেই তিনি একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন।

এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায় এবং বর পক্ষ চরম বিস্ময় প্রকাশ করে। বরের পরিবারের অভিযোগ, বিয়ের আগে এই তথ্য গোপন করে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। বিষয়টি থানা পর্যন্ত গড়ালে বর ওই তরুণীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত কনেপক্ষ তাদের মেয়ে ও নবজাতককে সঙ্গে নিয়ে বুলন্দশহরে নিজেদের বাড়িতে ফিরে যেতে বাধ্য হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *