শতাবরী: নারী-পুরুষের উর্বরতা বৃদ্ধিতে মহৌষধ
February 3, 20268:54 am

আয়ুর্বেদ শাস্ত্রে ‘ভেষজের রানি’ হিসেবে পরিচিত শতাবরী নারী ও পুরুষ উভয়ের যৌন স্বাস্থ্যের উন্নতিতে কার্যকরী। এটি মহিলাদের হরমোনের ভারসাম্য রক্ষা, ঋতুস্রাব নিয়ন্ত্রণ এবং জরায়ু ও ডিম্বাশয়ের কর্মক্ষমতা বাড়িয়ে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি করে।
পুরুষদের ক্ষেত্রে এই ভেষজটি শারীরিক ক্লান্তি দূর করে টেস্টোস্টেরনের মাত্রা বজায় রাখতে এবং প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমশক্তি বৃদ্ধিতেও এটি অনন্য। তবে এই ভেষজ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।