ভারতের কোথায় প্রথম সূর্যোদয়? দুই অক্ষরের এই গ্রামটি চেনেন কি?

ভারতের কোথায় প্রথম সূর্যোদয়? দুই অক্ষরের এই গ্রামটি চেনেন কি?

অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ডং গ্রামেই ভারতের প্রথম সূর্যোদয় হয়। চিন ও মায়ানমার সীমান্তে অবস্থিত এই গ্রামে দেশের অন্যান্য প্রান্তের তুলনায় প্রায় এক ঘণ্টা আগে সূর্যের আলো পৌঁছায়। লোহিত ও সতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত এই জনপদটি ১৯৯৯ সালে ভারতের পূর্বতম গ্রাম হিসেবে স্বীকৃতি পায়।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২০৪ মিটার উঁচুতে অবস্থিত ডং গ্রাম বর্তমানে পর্যটক ও ট্রেকারদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। শীতকালে এখানে ভোর ৫টা ৫৪ মিনিটে সূর্যোদয় এবং বিকেল সাড়ে ৪টেয় সূর্যাস্ত হয়। দুর্গম পথ পেরিয়ে ভারতের প্রথম সূর্যরশ্মি দেখার রোমাঞ্চ উপভোগ করতে প্রতি বছর বহু প্রকৃতিপ্রেমী এখানে ভিড় জমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *