পাইলস নিয়ে দুশ্চিন্তা? মুক্তি মিলবে ডায়েটেই
February 3, 202610:20 am

অনিয়মিত খাদ্যাভ্যাস ও কোষ্ঠকাঠিন্যের কারণে বর্তমানে যুবসমাজের মধ্যেও পাইলস বা অর্শের সমস্যা বাড়ছে। মলত্যাগের সময় তীব্র যন্ত্রণা ও রক্তপাত এই রোগের প্রধান লক্ষণ। সঠিক সময়ে চিকিৎসা না করালে এই সমস্যা আরও জটিল হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
চিকিৎসক প্রসেনজিৎ চৌধুরীর মতে, ফাইবার সমৃদ্ধ খাবার এবং নিয়ন্ত্রিত জীবনযাপনেই এই রোগ থেকে মুক্তি সম্ভব। প্রতিদিনের খাদ্যতালিকায় আপেল, নাসপাতি, মিষ্টি আলু এবং পর্যাপ্ত শাকসবজি রাখলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, যা অর্শ নিরাময়ে ওষুধের মতো কাজ করে।