ফ্রিজের ডিপে বরফ জমছে? মিস্ত্রি ডাকার আগে জানুন সহজ সমাধান
February 3, 202611:22 am

সিঙ্গেল ডোর ফ্রিজে অতিরিক্ত বরফ জমা একটি সাধারণ সমস্যা, যা রান্নার জিনিস রাখার জায়গা কমিয়ে দেয়। মূলত ফ্রিজের দরজা ঠিকমতো বন্ধ না হওয়া বা চারপাশের রাবার সিল নষ্ট হয়ে গেলে বাইরের গরম বাতাস ভেতরে ঢোকে। তাপমাত্রার এই পার্থক্যের কারণেই দ্রুত পাহাড়ের মতো বরফ জমতে শুরু করে।
এই সমস্যা এড়াতে নিয়মিত ফ্রিজের রাবার সিল পরীক্ষা করা জরুরি। সিলটি ক্ষতিগ্রস্ত হলে দেরি না করে দ্রুত বদলে ফেলুন। সঠিক রক্ষণাবেক্ষণ ও দরজার সিলের দিকে নজর দিলেই বাড়তি বরফ জমার ঝামেলা থেকে মুক্তি মিলবে এবং ফ্রিজও ভালো থাকবে।