লঞ্চের আগেই ফাঁস Samsung Galaxy S26 Ultra-র লুক!
February 3, 20267:44 pm

স্যামসাং গ্যালাক্সি এস২৬ আল্ট্রার অফিশিয়াল পোস্টার লিক হতেই নেটদুনিয়ায় শোরগোল পড়ে গেছে। নতুন এই মডেলে গ্যালাক্সি এস২৫ আল্ট্রার তুলনায় সম্পূর্ণ ভিন্ন ক্যামেরা আইল্যান্ড এবং আধুনিক ডিজাইনের ঝলক দেখা গেছে। কোবাল্ট ভায়োলেট রঙের এই ফোনে তিনটি বড় ভার্টিকাল ক্যামেরা সেন্সর এবং পাশে এস-পেন ব্যবহারের সুবিধা থাকবে।
গীকবেঞ্চে লিস্টিং হওয়া এই স্মার্টফোনটি চলতি মাসেই লঞ্চ হওয়ার কথা। নতুন ডিজাইনে ক্যামেরা মডিউলটি মেটালিক রিং দিয়ে ঘেরা এবং এতে ফ্ল্যাশের পাশে বিশেষ সেন্সর লক্ষ্য করা গেছে। শক্তিশালী পারফরম্যান্স ও নজরকাড়া কালার ভেরিয়েন্টে আসা এই ফ্ল্যাগশিপ ফোনটি টেক প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।