আইফোন এয়ারকে টেক্কা দিতে রিয়েলমির নতুন বাজি! আসছে ৭০০০mAh ব্যাটারি ও শক্তিশালী ক্যামেরা
February 3, 20267:45 pm

রিয়েলমি শীঘ্রই বাজারে আনছে তাদের নতুন স্মার্টফোন ‘রিয়েলমি ১৬ ৫জি’। অত্যন্ত পাতলা ও স্লিম ‘এয়ার ডিজাইন’-এর এই ফোনে থাকছে ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত অ্যামোলেড ডিসপ্লে। প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ টার্বো ব্যবহার করা হতে পারে।
স্মার্টফোনটিতে সেলফি প্রেমীদের জন্য থাকছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। এছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য ৬০ ওয়াট ফাস্ট চার্জিং এবং জল ও ধুলোবালি থেকে সুরক্ষায় উন্নত আইপি রেটিং নিশ্চিত করা হয়েছে। আধুনিক ফিচারে ঠাসা এই ফোনটি প্রিমিয়াম লুকে বাজারে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।