পেটে পাথর হয়ে থাকা সন্তানের বোঝা বয়ে বেড়ালেন ৩৫ বছর, বৃদ্ধার এই ঘটনায় অবাক বিশ্ব
February 4, 20267:50 am

নিউজ ডেস্ক : নিজের অজান্তেই ৩৫ বছর ধরে গর্ভে সন্তান বয়ে বেড়াচ্ছেন এক বৃদ্ধা, এমন কথা শুনলে শিউরে উঠতে হয়। আলজেরিয়ার ৭৩ বছর বয়সী এক মহিলার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, সেখানে সাত মাসের একটি ভ্রূণ জমে আছে। দীর্ঘ সাড়ে তিন দশক ধরে শরীরে এমন কিছু থাকা সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন, যা চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে বিরল।
চিকিৎসকদের মতে, এটি আসলে ‘লিথোপেডিয়ন’ বা ‘বেবি স্টোন’, যেখানে জরায়ুর বদলে ভ্রূণটি পেটে বেড়ে ওঠার চেষ্টা করে এবং রক্ত সঞ্চালনের অভাবে একসময় পাথরে পরিণত হয়। প্রায় ২ কেজি ওজনের এই মৃত সন্তানটি শরীরের ভেতরেই বছরের পর বছর সংরক্ষিত ছিল। সাধারণ মানুষের জন্য এটি একটি সতর্কবার্তা যে, পেটে নিয়মিত ব্যথা বা অস্বস্তি অবহেলা করলে তা ভবিষ্যতে কতটা ভয়ংকর ও বিস্ময়কর রূপ নিতে পারে।