গেমিং আসক্তি কেড়ে নিল তরতাজা প্রাণ, মোবাইল কেড়ে নিতেই চরম পথ বাছল কিশোর
February 4, 20269:15 am

নিউজ ডেস্ক : আপনার সন্তান কি ঘণ্টার পর ঘণ্টা মোবাইল গেমে মজে থাকছে? সাবধান না হলে ভোপালের এই মর্মান্তিক ঘটনা আপনার ঘরেও ঘটতে পারে। অনলাইন গেমের নেশায় বুঁদ অষ্টম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মা-বাবা মোবাইল কেড়ে নেওয়ায় অভিমানে সে এই কাণ্ড ঘটায়, যা বর্তমান প্রজন্মের মানসিক স্বাস্থ্যের এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
পেশায় শিক্ষক ওই দম্পতির একমাত্র সন্তান ছিল ১৪ বছর বয়সী অংশ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো মরণঘাতী অনলাইন টাস্কের কবলে পড়েছিল সে। মোবাইল জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। গেমের ডিজিটাল মায়াজাল কীভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একা এবং মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে, এই ঘটনা তারই এক সর্তকবার্তা।