সকাল ১০টায় বেতন আর ১০টা ৫ মিনিটে ইস্তফা, কর্মীর কাণ্ডে মাথায় হাত কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক : সকাল ১০টায় অ্যাকাউন্টে প্রথম মাসের বেতন ঢুকল আর ঠিক ৫ মিনিট পরেই ইস্তফাপত্র জমা দিলেন এক কর্মী। সোশ্যাল মিডিয়ায় এক এইচআর প্রফেশনালের শেয়ার করা এই ঘটনা ঘিরে এখন তোলপাড় নেটপাড়া। যেখানে চাকরির বাজারে টিকে থাকতে মানুষ হন্যে হয়ে চেষ্টা করে, সেখানে বেতন পাওয়ার কয়েক মিনিটের মধ্যে কাজ ছেড়ে দেওয়ার এই ঘটনা পেশাদারিত্বের অভাব না কি কর্মীদের অধিকার, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। সাধারণ মানুষের মনে কৌতূহল জেগেছে যে, একজন কর্মীর এমন হঠকারী সিদ্ধান্তে আদতে লাভ কার হচ্ছে?
অভিযোগ উঠেছে যে, ওই কর্মীকে প্রশিক্ষণ দিতে কো ম্পা নি সপ্তাহের পর সপ্তাহ সময় ব্যয় করলেও তিনি ন্যূনতম দায়বদ্ধতা দেখাননি। তবে নেটিজেনদের একাংশ আবার সেই কর্মীর পাশেই দাঁড়িয়েছেন। তাঁদের মতে, কো ম্পা নি যখন বিনা নোটিশে ছাঁটাই করে তখন নীতিবোধ কোথায় থাকে? বেতন তো কেবল করা কাজের পারিশ্রমিক, যা পাওয়ার পর ইস্তফা দেওয়া অনৈতিক কিছু নয়। এই বিতর্ক এখন কর্মক্ষেত্রে মালিক ও শ্রমিকের পারস্পরিক বিশ্বাস এবং ধৈর্যের গুরুত্বকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।