স্বামী সন্তান ফেলে প্রেমিকের কাছে যাওয়াই কাল হলো, মর্মান্তিক পরিণতিতে কাঁপছে নেটপাড়া

নিউজ ডেস্ক : ভালোবাসার টানে ঘর ছাড়ার পরিণাম যে এমন ভয়ংকর হতে পারে, তা ভাবলেই শিউরে উঠতে হয়। উত্তরপ্রদেশের এক নারী তার সাজানো সংসার ও দুই সন্তানকে ফেলে প্রেমিকের হাত ধরে পালিয়েছিলেন এক বুক আশা নিয়ে। কিন্তু সেই প্রেমিকই তাকে মাঝপথে সরিয়ে দেওয়ার জন্য ঠান্ডা মাথায় খুনের ছক কষে। এই ঘটনা সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে যে, আবেগের বশে ভুল মানুষের ওপর ভরসা করলে তার খেসারত কতটা চড়া হতে পারে।
অভিযুক্ত প্রেমিক অভিষেককে পুলিশ গ্রেফতার করার পর আসল সত্য বেরিয়ে এসেছে। সে জানায়, ওই নারী তার সঙ্গে থাকার জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু সে প্রেমিকার দুই সন্তানের দায়িত্ব নিতে রাজি ছিল না। সেই আক্রোশ থেকেই তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে পাহাড় থেকে লেকের জলে ফেলে দেয়। নিছক আবেগের বশে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত কীভাবে একটি পরিবারের হাসি-খুশি জীবন ছারখার করে দিতে পারে, এই ঘটনা সমাজকে সেই সতর্কবার্তাই দিচ্ছে।