সাত দিনে সাত সঙ্গী, জেন জি প্রজন্মের রস্টার ডেটিং কি আপনার সম্পর্কের ধারণা বদলে দেবে

সাত দিনে সাত সঙ্গী, জেন জি প্রজন্মের রস্টার ডেটিং কি আপনার সম্পর্কের ধারণা বদলে দেবে

নিউজ ডেস্ক : প্রেমের চেনা ছক ভেঙে বর্তমান তরুণ প্রজন্ম এখন ‘রস্টার ডেটিং’ বা সপ্তাহে সাত দিন সাত ভিন্ন সঙ্গীর সঙ্গে সময় কাটানোর পথে হাঁটছে। এই পদ্ধতিতে কেউ গঙ্গার পাড়ে আড্ডা দিচ্ছেন, তো কেউ অন্য কারও সঙ্গে যাচ্ছেন ডিনারে। তবে কোনো একজনের সঙ্গে থিতু হওয়ার আগে অনেককে পরখ করে নেওয়ার এই প্রবণতা আসলে সঠিক জীবনসঙ্গী খুঁজে পাওয়ার একটি আধুনিক কৌশল। এতে ভুল মানুষের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে জড়িয়ে পড়ার ঝুঁকি যেমন কমছে, তেমনি বিচ্ছেদের মানসিক যন্ত্রণা থেকেও রেহাই পাওয়া সম্ভব হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে আর্থিক স্বাধীনতা ও ক্যারিয়ার সচেতনতা বাড়ায় বিশেষ করে মহিলারা নিজেদের পছন্দকে বেশি গুরুত্ব দিচ্ছেন। পুরনো ধ্যান-ধারণা কাটিয়ে নিজের মনের মতো সঙ্গী বেছে নেওয়ার এই স্বাধীনতা সামাজিক সম্পর্কে বড়সড় পরিবর্তন আনছে। যদিও আস্থার অভাব বা একঘেয়েমি কাটাতে অনেকে এই পথ বেছে নিচ্ছেন, তবে এর ফলে সাধারণ মানুষের সম্পর্কের গভীরতা ও স্থায়িত্ব নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। বিয়ের পর পস্তানোর চেয়ে আগেভাগেই সঠিক মানুষকে চিনে নেওয়ার এই ঝোঁক ভবিষ্যতে সমাজব্যবস্থায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *